সখিপুরে ভাগ্নের দু পায়ের রগ কেঁটে দিলো মামা
স্টাফ রিপোর্টার, শরীয়তপুরঃ
শরীয়তপুরের সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নে দুই নানার জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে মামার দা'য়ের কোপে দুই পায়ের রগ কেঁটে গেছে আল আমিন (২৬) নামে এক অটোচালকের। গত ২ফেব্রুয়ারী ঘটনার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় সে বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আলামিন সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা মোখলেস প্রধানীয়ার ছেলে । এ ঘটনায় উভয় পক্ষের আরও ৫জন আহত হয়।
ঘটনার পর আলামিনের মামা (মায়ের চাচাতো ভাই) নাজমুল হাওলাদারকে প্রধান আসামি করে ৫ জন নামে থানায় মামলা হয়েছে। নাজমুল চরফিলিজ হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা নুরুজ্জামান হাওলাদারের ছেলে।
সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে আরশিনগর টেকের হাটের বাসিন্দা মিনাজল হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই নুরুজ্জামান হাওলাদারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে টেকেরহাট মালত বাজার সংলগ্ন এলাকায় মিনাজল হাওলাদারের বিরোধপূর্ণ জমিতে মাটি কাটছিলেন ভাই নাজমুল হাওলাদারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি কাটার বাঁধা দিলে দুইপক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুল হাওলাদার নেতৃত্বে মিনাজল হাওলাদারের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের এতে ৪ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী শরীয়ত নেছা বলেন, সকাল ৭টার দিকে নুরুজ্জাম হাওলাদারের পক্ষের নাজমুল ও ইব্রাহিম লোকজন নিয়ে মাটি কাটতে ছিল, এসময় মিনাজল হাওলাদার ,মনির হাওলাদার ও আল আমিন প্রধানিয়া মাটি কাটার বাঁধা দিলে নাজমুল ও ইব্রাহিম ক্ষীপ্ত হয়ে হাতে থাকা সাবাল ও ছেনদা দিয়ে আল আমিন উপর ঝাপিয়ে পড়ে দু পায়ের রগ কেঁটে দেয়। মুরুব্বিগো কারনে এ ঘটনা ঘটছে।
মিনাজল হাওলাদার বলেন, ৩০ বছর ধরে নুরুজ্জামান আমাদের জমি বিভিন্নভাবে ভোগ দখল করছে। আমার টাকা পয়সা না থাকায় আমি কিছু করতে পারি না। এবারও আমার জমি দখল করতে গেছে। বাধা দেয়ায় আমার নাতির দুই পায়ের রগ কেঁটে দিসে।
তবে অভিযোগের বিষয়ে নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘আমার জমিতে আমি মাটি কাটছি। মিনাজলের লোকজন এসে আমাদের উপর হামলা চালিয়েছে।
ঘটনার তদন্তে এসে ভেদরগঞ্জ সার্কেলের এএসপি মুশফিকির রহমান বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করলাম। দুই বৃদ্ধের জমি সংক্রান্ত বিরোধের বলি হচ্ছে তাদের বর্তমান প্রজন্ম। দুঃখ জনক বিষয়টি সমাধানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM