1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা যাত্রীরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা যাত্রীরা

আশিক হাসান সীমান্ত ঢাকা

সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে পথে হঠাৎ বন্ধ হয়ে গেল মেট্রোরেল চলাচল। ফলে ভেতরে আটকা পড়ে অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরাও।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
তবে অন্য একটি সূত্র দাবি করছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

এ বিষয়ে ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

টিকিট শেষ, স্টেশন গেট তালাবদ্ধ
এর আগে, সকালে উত্তরার স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে।

জানা যায়, মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাঁধে বিপত্তি। যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD