1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

বগুড়ায় শিবগঞ্জে হত্যা মামলারপলাতক আসামী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

বগুড়ায় শিবগঞ্জে হত্যা মামলারপলাতক আসামী গ্রেফতার

আব্দুল হালিম বিশেষ প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলার হুদাবালা মধ্যপাড়া গ্রামে ভিকটিম আনারুল ইসলাম এর সাথে ধৃত আসামী মোঃ করিম (৩৪)দের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে দ্বন্ব চলে আসছিল।
এরই সূত্র ধরে গত ২২ জানুয়ারি বেলা অনুমান ১১ টায় ধৃত আসামীসহ কয়েকজন আসামী পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে এলোপাথারি জখম করে। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করে।
পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানা মামলা নং-২৯, তারিখ-২৫/০১/২৪ খ্রি. ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/ ৩০৭/৩০২/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের হত্যার ঘটনাটি এরই ধারাবাহিকতায় আজ ৩১ জানুয়ারি, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানে ঢাকা জেলার নবীনগর, সাভার এলাকা হতে পিতা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক পুত্র মোঃ করিম (৩৪) ’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD