1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরবঙ্গের লালমনিরহাট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরবঙ্গের লালমনিরহাট

মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম লালমনিরহাট

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার মানুষ । মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কুরিগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল ৯টায় লালমনিরহাট সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অটোরিক্সা চালক এহসান আলী বলেন, প্রায় মাস খানেক ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা মেলে না অধিকাংশ দিনে। ঠান্ডায় মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। এজন্য আমাদের দিনের অধিকাংশ সময় ভাড়া না পেয়ে বসে সময় কাটাতে হয়।

ইটভাটা শ্রমিক শরিফ বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তাই ভাটায় কাজে যাই নাই। চাষী মন্জুর হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে শীত বেশি হওয়ায় বীজতলাসহ আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। বাজার থেকে দামি দামি কীটনাশক স্প্রে করেও ফসল রক্ষা করা যাচ্ছে না। আলুর গাছ মরে যাচ্ছে বীজতলা হলুদ হয়ে যাচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় লালমনিরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD