দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরবঙ্গের লালমনিরহাট
মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম লালমনিরহাট
আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার মানুষ । মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কুরিগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল ৯টায় লালমনিরহাট সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অটোরিক্সা চালক এহসান আলী বলেন, প্রায় মাস খানেক ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা মেলে না অধিকাংশ দিনে। ঠান্ডায় মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। এজন্য আমাদের দিনের অধিকাংশ সময় ভাড়া না পেয়ে বসে সময় কাটাতে হয়।
ইটভাটা শ্রমিক শরিফ বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তাই ভাটায় কাজে যাই নাই। চাষী মন্জুর হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে শীত বেশি হওয়ায় বীজতলাসহ আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। বাজার থেকে দামি দামি কীটনাশক স্প্রে করেও ফসল রক্ষা করা যাচ্ছে না। আলুর গাছ মরে যাচ্ছে বীজতলা হলুদ হয়ে যাচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় লালমনিরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM