
২১জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জে আগমনে অভিনন্দন জানিয়েছেন আলমগীর হোসেন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ ২০২৩ সালে পহেলা জানুয়ারী পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,২০২৩ সালে রূপগঞ্জে দুই দুই বার আগমন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।পুনরায় ২০২৪ সালের ২১ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সি ভিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২১ জানুয়ারি প্রধানমন্ত্রী রূপগঞ্জে আসার তথ্যটি নিশ্চিত করেন কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফল সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।আলমগীর হোসেন আরো বলেন ইতিমধ্যেই রূপগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কায়েত পাড়া সহ সারা রূপগঞ্জেের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছে।কায়েত পাড়া সহ পুরা রূপগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী কে রূপগঞ্জের মাটিতে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজীর নির্দেশে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করতে ও প্রধানমন্ত্রী কে স্বাগত জানাতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাসের শহীত প্রস্তুতি গ্রহণ করছে।