1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২

শহীদুল ইসলাম রুবেল ঃ নেএকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার ভোর রাতে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ হানিফ মিয়া মোঃ হাতেম আলীর সন্তান এবং মোঃ ফারুখ মিয়া মোঃ সিরাজ আলীর ছেলে। তারা উভয়েই উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, নেত্রকোনার কলমাকান্দা থানাধীন খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধ চলা অবস্থায় আব্দুল মালেকের বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা কলা গাছের ছড়ি বিবাদী পক্ষ কেটে নিয়ে যাওয়ার সময় মালেকের স্ত্রী মোছাঃ মোমেনা খাতুন বাঁধা দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মোমেনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় তার কোলে ঘুমিয়ে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ আব্দুল মালেক (৫০) বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত দুই জন আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD