নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২
শহীদুল ইসলাম রুবেল ঃ নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার ভোর রাতে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ হানিফ মিয়া মোঃ হাতেম আলীর সন্তান এবং মোঃ ফারুখ মিয়া মোঃ সিরাজ আলীর ছেলে। তারা উভয়েই উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, নেত্রকোনার কলমাকান্দা থানাধীন খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধ চলা অবস্থায় আব্দুল মালেকের বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা কলা গাছের ছড়ি বিবাদী পক্ষ কেটে নিয়ে যাওয়ার সময় মালেকের স্ত্রী মোছাঃ মোমেনা খাতুন বাঁধা দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মোমেনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় তার কোলে ঘুমিয়ে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ আব্দুল মালেক (৫০) বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করে র্যাব। গ্রেপ্তারকৃত দুই জন আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM