1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ঝিনাইদহ ৩আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী’কে মন্ত্রী হিসাবে দেখতে চাই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পঠিত

ঝিনাইদহ ৩আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী’কে মন্ত্রী হিসাবে দেখতে চাই.

সুমন হোসেনঃঝিনাইদহ

কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৮৩/৩ আসনের সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তৎকালীন এই অঞ্চলের জনপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড মঈন উদ্দিন মিয়াজীর সুযোগ্য সন্তান সালাউদ্দিন মিয়াজীকে।
সাবেক এই মেজর জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামরিক সচিব সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত করেন সাবেক এই কর্মকর্তাকে। দীর্ঘ জীবন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনে নতুন হিসেবে স্হানীয় নেতা কর্মীদের সাথে ততটাই পরিচিত হয়ে উঠতে না পারলেও জননেত্রী সাবেক এই কর্মকর্তা কে নৌকা মার্কার মনোনয়ন দেন।কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৮৩/৩ এলাকার একাধিক সাধারণ মানুষ মনে করেন এমন একজন দক্ষ জ্ঞানী ব্যক্তিকে আমরা আমাদের আসনে পেয়েছি এবং জননেত্রী যখন তাকে মনোনীত করেছেন অবশ্যই তাকে মন্ত্রী পরিষদে হয়তো জায়গা করে দিবেন।অবহেলিত কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৩ আসনে স্বাধীনতার পর কেউ মন্ত্রীত্ব পাইনি। তারই আলোকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন সালাউদ্দিন মিয়াজী কে।পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে এলাকার সাধারণ মানুষ এখন জননেত্রী শেখ হাসিনার দিকে চেয়ে আছে।একাধিক মানুষ মনে করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র স্মৃতি বিজড়িত স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ভীত প্রতিষ্ঠিত হবে এই এলাকায় এমনটি মনে করছেন অনেকেই।
এই এলাকার বসবাসরত ১০ লক্ষ মানুষের এখন প্রাণের দাবি সাবেক এই মেজর জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামরিক সচিব কে মন্ত্রী হিসাবে দেখতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD