1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন বিরোধী দলে ছিলাম,বিরোধী দলেই থাকতে চাই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন বিরোধী দলে ছিলাম,বিরোধী দলেই থাকতে চাই।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ বুধবার (১০ ই জানুয়ারি ২০২৪ খ্রি.)দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন,বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই।বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন,সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো।সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটি আনন্দের বিষয়।সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি ঠিক জানি না নিয়মটা কী।তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই।আমরা জনকল্যাণমুখী।যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।যেটা করা হয়েছে সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে জিএম কাদের বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে।সিল মারা হয়েছে,খালি ব্যালট পেপার ছিল।তিনি বলেন,নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এ নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD