1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার, নাতীসহ আটক -৩। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

নেত্রকোণায় নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার, নাতীসহ আটক -৩

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা জেলা শহরের নিউটাউনস্থ বিলপাড় এলাকার একটি বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিউটাউন বিলপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা জোছনা বেগম (৭০)। তিনি একই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

এ ঘটনায় শহরের ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, পূর্ব চকপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোণা মডেল থানা পুলিশ আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া, আরেক ছেলে বরিশাল থাকেন। আর তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সাথে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। দশদিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশাল যায়, মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়া উপজেলায় তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসাটিতে একাই ছিলেন। সোমবার নিহতের বড় ছেলে মিল্টন বার বার তার মা জোছনা বেগমকে ফোন করলেও তিনি ফোন ধরছিলেন না। এই খবর পেয়ে রাত সাড়ে দশটায় জোছনা বেগমের ভাই ফেরদৌস আহমেদ বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে বোনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পরে থাকতে দেখেন।

পরে নেত্রকোণা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তখন ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও ষ্টীলের আলমিরা খোলা ছিল।

এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় বৃদ্ধার নাতীসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD