1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

সাভারে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করেন মুরাদ জং। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

সাভারে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করেন মুরাদ জং

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।

সাভারে নির্বাচন অফিস উদ্বোধন করলেন তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার সাভারে পৌরসভার শিমূলতলা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন ঢাকা-১৯ আসন থেকে (ঈগল) প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে সারা বাংলাদেশের সব থেকে বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় দলীয় কর্মকান্ডে প্রকাশ্যে সাভার আশুলিয়ায় তাকে দেখা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ‘ ডামি’ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে বলে ঘোষণা দেওয়ার পর পরই, নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নেন তিনি।
গতকাল প্রতিক বরাদ্দের পর সাংবাদিকের সামনে আসেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আজ (ঈগল) প্রতিকের নির্বাচন পরিচালনার অফিস উদ্বোধন করতে সাভার আসেন তিনি। এসময় তিনি আসার পূর্বে, তার সমর্থিত হাজার হাজার নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করে সাভার পৌরসভাধীন শিমুলতলা অফিসের সামনে।
অফিস উদ্বোধনে এসে তিনি জনগণের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের পরিক্ষিত নেতা মুরাদ জং, গত ১০ বছর আমি সাভারে আসি নাই, কোন কথাও বলি নাই, কারন আমার অভিভাবক, আমার একমাত্র নেতা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে বলেছিল চুপ থাকতে। এবার তিনিই আমাকে বলেছেন কথা বলতে, নির্বাচনে অংশ গ্রহন করতে, জনগণের কাছে ভোট চাইতে, কে বেশি জনপ্রিয় আমি দেখতে চাই।
তার এই কথামতই, আমি নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি, প্রতিক পেয়েছি (ঈগল)। ঈগল আপনাদের মার্কা, আপনারা আমাকে ভালোবাসেন, এই মার্কাকে আপনার জয়যুক্ত করবেন। আমি নির্বাচনে বিজয়ী হলে ফুলের মালা আমার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় পরাবো।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজী মোঃ শাহাব উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন সহ এসময় ঢাকা আরিচা মহাসড়কে, তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর সমর্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD