1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর বিজ্ঞান মনস্ক বুদ্ধিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

পরে জেলা প্রশাসক শাহেদ পারেভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন-এর
নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ,
পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, জেলা কারাগারের জেল সুপার
আনোয়ারুজ্জামানের নেতৃত্বে কারা পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD