1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপারেশনে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপারেশনে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।

__________রাজশাহী ব্যুরো

ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগর ভবন হতে মহিলা কলেজ হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ও বিপদজনকভাবে ঝুলন্ত ডিসের ও ইন্টারনেটের তার অপসারণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘এতদ্বারা রাজশাহী মহানগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার অলি-গলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে, অনেক স্থানে অতিরিক্ত তার কণ্ডুলী আকারে এবং কোথাও কোথায়ও পাখির বাসার মতো হয়ে আছে।

যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। এমতাবস্থায় এইসব তারের জঞ্জাল দ্রুত সময়ে নিজ দায়িত্বে অপসারণ এবং আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। দ্রুত তারের জঞ্জাল অপসারণ না করা হলে সিটি কর্পোরেশন কর্তৃক সেগুলো অপসারণ করা হবে এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD