1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রুয়েটে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রুয়েটে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট।

_________রুয়েট প্রতিনিধি

আগামীকাল (৩০ নভেম্বর) বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে প্রথমবারের মত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট, যাতে অংশ নিবেন দেশ ও বিদেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাগণ।
এ উপলক্ষে আজ বুধবার ২৯ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোগতাগণ একে অপরের পরিপূরক এবং অবিভাজ্য। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট রুয়েটের সাথে দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
উপাচার্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রুয়েটের অগ্রযাত্রায় তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD