1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

শেরপুরের ঝিনেইগাতীর মরিয়মনগর ধর্মপল্লীতে ওয়ানগালা বা খ্রীষ্টরাজার পর্ব পালন অনুষ্ঠান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

শেরপুরের ঝিনেইগাতীর মরিয়মনগর ধর্মপল্লীতে ওয়ানগালা বা খ্রীষ্টরাজার পর্ব পালন অনুষ্ঠান।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতীর মরয়িমনগর ধর্মপল্লীতে ওয়ানগালা বা খ্রীষ্টরাজার পর্ব পালন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর রবিবার সকাল ৯টায় মহাসমারোহে স্থানীয় মরিয়মনগর স্কুল মাঠে এর আয়োজন করা হয়।

এতে পুরোহিত্য করেন, মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর সহকারি পালপুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ, সিএসসি।

প্রথমে মিঃ ক্লেমেন্ট ম্রং ওয়ানগালার ইতিবৃত্ত, তাৎপর্য ও বর্তমান খ্রীষ্ট-বিশ্বাসের ভিত্তিতে ওয়ানগালা বিষয়ে ব্যাখ্যা প্রদান করার পর পুরোহিতকে বিশেষ শিরোত্থান ও রাজকীয় দন্ড প্রদান করা হয়। পরে প্রধান পুরোহিত খ্রীষ্টরাজার সিংহাসন ক্রুশকে খুতুব প্রদান ও ধুপারতি প্রদান করেন। পরে জনগণের উৎসর্গকৃত ফসলাদী থক্কা ও আশীবাদ প্রদান করেন। এসময় গারো সমাজের ১৩টি গোত্রের প্রতিস্বরুপ ১৩টি চেকরেক বাতি প্রজ্জ্বলন করা হয়। এই প্রজ্জ্বলিত চেকরেককে ঘিরে বিশেষ নাচের মধ্যে দিয়ে থক্কানুষ্ঠান শেষ হয়।

থক্কানুষ্ঠান শেষে খ্রীষ্টভক্তগণ সকলে শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে ধর্মীয় ভাবগাম্ভির্যতা ও আধ্যাক্তিক ভক্তির মধ্যদিয়ে খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ওয়ানগালা প্রেসকাউন্সিলের সাধারণ সম্পাদক মিঃ অসীম ও চার্জ লিডার মিঃ হেমারসন চিরান।

অনুষ্ঠানে খ্রীষ্ট-বিশ্বাসের নারি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ গ্রহন করেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD