1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আকাশ, পেলেন আকর্ষণীয় পুরস্কার গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হলো ১০ম সালাফী কনফারেন্স ঘোড়াঘাটে শীতের পরশ, ভোরের শিশিরে প্রকৃতিজুড়ে ঋতু পরিবর্তনের বার্তা যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ বাগেরহাটে পর্ণগ্রাফি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শশাঙ্ক মন্ডল গ্রেফতার। পাঁচবাড়িয়ায় ঐতিহ্যবাহী পাতা খেলা : দ্বিতীয় রাউন্ডে জমজমাট লড়াই, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

সাভারে বাস চাপায়, নারী পুলিশ সদস্য নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

সাভারে বাস চাপায়, নারী পুলিশ সদস্য নিহত।

স্টপ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।

ঢাকা, সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহন বাস চাপায় আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে হেমায়েতপুর একে এইচ গার্মেন্টস এর সামনে ঢাকা- আরিচা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন-১১) এর সদস্য ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম পরিচয় পাওয়া যায় নি।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে ততক্ষণে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD