1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে প্রতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ উপজেলা কে হারিয়ে দুমকি উপজেলা বিজয়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের অংশগ্রহণ হাসপাতাল গেট এলাকায় দারুচ্ছুফ্ফাহ তালিমুল কুরআন মাদরাসার উদ্যোগে দু’আ মাহফিল সম্পন্ন  লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত ২৬ আগস্টের সেই নির্যাতনের স্মৃতি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর মৈশাদী সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনসেবায় কাজ করতে চান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল

নরসিংদীতে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত‍্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬৪৩ বার পঠিত

নরসিংদীতে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত‍্যা

মাহবুব খান, নরসিংদী: নরসিংদীতে কামরুজ্জামান (৪২) নামে এক সৌদি ফেরত প্রবাসীকে গলা কেটে হত‍্যা করেছে দুর্বত্ত্বরা।
বুধবার রাত ৯টায় জেলা শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় ওই ব‍্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়।
কামরুজ্জামান নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনি মহল্লার মরহুম আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, এক সময় তিনি এলাকায় ছেলে-মেয়েদের প্রাইভেট পড়িয়ে কোনো রকমে সংসার চালাতেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। সেখানে দীর্ঘদিন থেকেও তেমন কোনো সুযোগ-সুবিধা করতে পারেননি। তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন তিনি।

পরিবারের সদস‍্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে দেশে ফিরে অতীতের মতো ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন কামরুজ্জামান। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। পরে রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা সেখান থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কামরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কেন তাকে হত্যা করেছে, তা জানতে ইতোমধ‍্যে কাজ শুরু করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD