1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর তারেক রহমানের বগুড়া সফর সফল করতে মোকামতলায় বিএনপির ব্যাপক প্রস্তুতি, দুই ইউনিয়নে সভা ও ওয়ার্ড কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ। ফেনীর ফুলগাজী কাঁচাবাজারে হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগে বাজারের সিন্ডিকেট ভাঙার সক্ষমতা দেখানোর দাবি (এনসিপি) ফেনী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক।

জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি:

 

ক্ষমতা নয় সমতার নীতি হোক নেতার আদর্শ। জনতার মাঝে নেতা আসলেন, বসলেন, শুনলেন সমস্যার কথা।কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম কচাকাটা থানা জামায়াতে ইসলামী কার্যালয়ে বসে স্থানীয় সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন।

​শনিবার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় ও গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে চিকিৎসাসেবা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের মতো অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পায়।

 

​সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম মনোযোগ দিয়ে স্থানীয়দের কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

​এ সময় তিনি বলেন, শুধু কার্যালয়ে বসেই নয়, তিনি নিজেও নিয়মিত নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নিচ্ছেন। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে এই সরাসরি যোগাযোগ গণমানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

 

​স্থানীয়দের মতে, জনগণের কাছে গিয়ে তাঁদের কথা শোনা এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসাই একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। সংশ্লিষ্টরা মনে করছেন, জনগণের দোরগোড়ায় গিয়ে সেবা ও আশ্বাস পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD