1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কি পেলাম- পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর তারেক রহমানের বগুড়া সফর সফল করতে মোকামতলায় বিএনপির ব্যাপক প্রস্তুতি, দুই ইউনিয়নে সভা ও ওয়ার্ড কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ।

দুই শতাধিক কবি সাহিত্যিকদের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

দুই শতাধিক কবি সাহিত্যিকদের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন

এস এম দৌলত জেলা প্রতিনিধ বগুড়া
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন বগুডা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক। পারিবারিক কারণে উপস্থিত থাকতে না পারায় কবি সম্মেলন উদযাপন পরিষদ এর আহবায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
উদ্বোধনী পরই বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনীর এবং ২টি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহ এর ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থ‘র উন্মোচন করা হয়। কথসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুক এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ পরিচালক ছড়াকার ইমরুল ইউসুফ।

তিন দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব, ০৫টি মুক্ত আলোচনা পর্ব এবং ০৭টি স্বরচিত কবিতা/ছড়া পাঠ পর্ব। কবি সম্মেলনের ২য় দিন বিকাল ৪টায় প্রতি বছরের মতো এবছরও ০৮(আট) জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬ প্রদান করা হবে এবং তৃতীয় দিনে জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন কবিরা।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা, যেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি, শীতকালীন পিঠা পাওয়া যাচ্ছে। বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন ও পিঠা। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কবিরা তাতে নেচে গেয়ে আনন্দ করেন।

কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনসহ ছিলো ০১টি সেমিনার পর্ব ও ৩টি মুক্ত আলোচনা পর্ব এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ। ছিলো কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD