1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কি পেলাম- পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর তারেক রহমানের বগুড়া সফর সফল করতে মোকামতলায় বিএনপির ব্যাপক প্রস্তুতি, দুই ইউনিয়নে সভা ও ওয়ার্ড কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ।

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ভারতীয় কিং মদ ও ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হন বিজিবির চৌকস সদস্যরা।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০২ বোতল ভারতীয় কিং মদ এবং ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট। উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, এসব মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD