1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল

শেরপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

শেরপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এস এম হুমায়ুন কবীরকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আজ ৮ নভেম্বরের মধ্যে জেলা জজ মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসাথে জনস্বার্থে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ওই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাদল। তিনি জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক সিজেএম এস এম হুমায়ুন কবীরকে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সালামত উল্লাহর কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের লিখিত নির্দেশনা দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। চিঠি পেয়ে বিকেলেই নিজের দায়িত্ব হস্তান্তর করেছেন সিজেএম এস এম হুমায়ুন কবীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিজেএম হিসেবে প্রায় সাড়ে তিন বছর যাবত কর্মরত ছিলেন এস এম হুমায়ুন কবীর।
সম্প্রতি তার অধীনে বেঞ্চ সহকারী, ক্যাশ সরকার, জারিকারক ও অফিস সহায়কের ১২টি পদে নিয়োগের স্বচ্ছতা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্কের সৃষ্টি হয়।
এদিকে, তদন্ত সাপেক্ষে ওই নিয়োগ বাতিলের দাবি উঠেছে। অন্যদিকে ওই নিয়োগের বৈধতা দিতে আইন মন্ত্রণালয়ের সচিব, জেলা ও দায়রা জজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ করা হয়। ধারণা করা হচ্ছে, ওইসব ঘটনার জের ধরেই তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD