1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু ফুলবাড়ী সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রশাসন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লাকে মোংলা উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন যুবদলের ফুলেল শুভেচ্ছা গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ ​ দুপচাঁচিয়ায় আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫,শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুনামগঞ্জের পৃথক স্থানে বিজিবি অভিযান ভারতীয় মাদক সহ বিভিন্ন পণ্য জব্দ। সিরাজগঞ্জ তাড়াশে ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবাসহ আটক ৬ জন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব ঘোষণা: দায়িত্ব গ্রহণ করলেন মাস্টার রফিকুল ইসলাম

গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ ​

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ​জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

 

সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ও জেলা পর্যায়ের শুমারির সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন গাইবান্ধা সদর পরিসংখ্যান কর্মকর্তা ইবনুল ফজল মন্ডল। ​উপস্থাপিত তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এর মধ্যে স্থায়ী ইউনিট ৮৮ হাজার ১২৯টি, অস্থায়ী ইউনিট ১০ হাজার ৩৪৩টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ১ লাখ ৬ হাজার ৪৬২টি।

 

​সেমিনারে পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মো. রব্বানী বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির প্রকৃত চিত্র তুলে ধরতেই দীর্ঘ ১০ বছর পর এই অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে।

 

​উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন রফিকুজ্জামান, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল ইসলাম সুমেল এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD