1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু ফুলবাড়ী সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রশাসন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লাকে মোংলা উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন যুবদলের ফুলেল শুভেচ্ছা গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ ​ দুপচাঁচিয়ায় আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫,শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুনামগঞ্জের পৃথক স্থানে বিজিবি অভিযান ভারতীয় মাদক সহ বিভিন্ন পণ্য জব্দ। সিরাজগঞ্জ তাড়াশে ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবাসহ আটক ৬ জন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব ঘোষণা: দায়িত্ব গ্রহণ করলেন মাস্টার রফিকুল ইসলাম

দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫,শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়ায় ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।২৩ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বিনামূল্যে এ বীজ ও সার বিতরনর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও স্যার বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান তালুকদার দুদু, মনোয়ার হোসেন হেলাল, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ। এ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৪হাজার ৫’শ কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অপরদিকে এদিন উপজেলা সমাজসেবা অফিস হতে ক্যান্সার, কিডনী রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ২০জন রোগীর মাঝে ১লাখ টাকা করে মোট ২০লাখ টাকা ও উপজেলা যুব উন্নয়ন অফিস হতে প্রশিক্ষণপ্রাপ্ত ১৩জন প্রশিক্ষনার্থীকে ১৪লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD