1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়ায় সাগর কলা চাষিদের মাথায় হাত, দাম কমে লোকসানের মুখে কৃষক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা রাজশাহীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ কচাকাটায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু ২৬ বছরে সফল উদ্যোক্ত আরিফ একটি ছাগল থেকে গাড়ি বাড়ি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত ২৭ পুলিশ সদস্য শেরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক দুই কিশোর

বেতাগীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে আমন ক্ষেত, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মোঃ সোহেল রানা (বরগুনা):

 

বরগুনার বেতাগী উপজেলায় ঘূর্ণিঝড় আকভনের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকার ধানখেত পানিতে তলিয়ে যাওয়ায় এবং বাতাসে ধানগাছ হেলে পড়ায় মৌসুমের শেষ পর্যায়ে এসে সম্ভাব্য ফলন বিপর্যয়ের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার আমন ও স্থানীয় জাতের ধানের জমিতে পানি জমে গেছে। কোথাও কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে রয়েছে। অন্যদিকে, ঝোড়ো বাতাসের কারণে অনেক জমির ধানগাছ গোড়া থেকে হেলে পড়েছে ও ভেঙে গেছে। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি শিষে পর্যাপ্ত দানা না আসার আশঙ্কা দেখা দিয়েছে।

 

কৃষকেরা জানান, আমন ধান কাটার প্রস্তুতির সময় এমন প্রাকৃতিক দুর্যোগ তাঁদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ধানের গুণগত মান ও ফলন উভয়ই কমে যেতে পারে। অনেক কৃষক মৌসুমের শেষ সময়ে এসে উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন জানান, চলতি মৌসুমে বেতাগী উপজেলায় প্রায় ২৫ হাজার কৃষক ১০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার কয়েকটি এলাকায় ধানগাছ হেলে পড়ার ঘটনা ঘটেছে।

 

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের পুনর্বাসনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

 

প্রাকৃতিক দুর্যোগে আমন ধানের সম্ভাব্য ক্ষতি নিয়ে উপজেলার কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মাঠের ফসল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা করছেন তাঁরা। এখন আবহাওয়ার উন্নতি ও সরকারি সহযোগিতার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD