1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

 

নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:

 

যশোরের বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ৫ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মাসুদ রানা (৩২)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি ডুবপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে গত ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তারকৃত হলেন মোঃ খালিদ হাসান (২৭)। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি ৭ নম্বর ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাকে ২৩ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD