1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান। কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সোনিয়া গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান।

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

আমির হোসেন হৃদয় (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৩ কোটি টাকার ১০০টি চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, সামাজিক সংগঠনের প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মন্দির ও গির্জার প্রতিনিধিদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। তিনি উপস্থিত উপকারভোগীদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন।

চেক বিতরণকালে সংশ্লিষ্টদের জানানো হয়, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে উন্নয়নমূলক কাজ ও কর্মসংস্থান বৃদ্ধির কাজে ব্যয় করতে হবে। প্রকল্পগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কাজ শেষ হওয়ার পর প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন জেলা পরিষদে জমা দেওয়ার জন্য বলা হয়।

এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD