1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান। কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সোনিয়া গ্রেপ্তার কৃষকের কপালে চিন্তার ভাঁজ, অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাকা আমন বগুড়ায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি মৈত্রী পল্লী উন্নয়ন সংস্থার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় কম্বল বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সোনিয়া গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ​এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে শহরতলীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।​ কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ​পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সোনিয়া আক্তারের নেতৃত্বে নাশকতার ছক কষা হচ্ছিল। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে আইনের আওতায় আনা হয়। ​এ বিষয়ে ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। ​জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD