
শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
মু. আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো সরকারি সহায়তার আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।