1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

শরিফ ইসলাম নাটোর জেলা প্রতিনিধিঃ

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানখেত থেকে তৌহিদুল ইসলাম রিদয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় বড়াইগ্রাম থানা পুলিশ তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উদ্ধার হওয়া তৌহিদুল ইসলাম রিদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন রিদয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার সকালে বড়াইগ্রামের শিবপুর এলাকার একটি ধানখেতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তিনি অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে মতিহার থানার মাধ্যমে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

এদিকে, শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, রাতভর বৃষ্টিতে ভিজে থাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে থাকতে পারে। তবে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ার পর কীভাবে তিনি বড়াইগ্রামের শিবপুর এলাকায় পৌঁছালেন এবং কী পরিস্থিতিতে ধানখেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তা এখনো জানা যায়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD