1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২ দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়। অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম সাইকেল চুরির দায়ে যুবকের ৬ মাসের সশ্রম কারাদণ্ড আক্কেলপুরে ভালো ফলনের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ধান ঘরে তুলতে কৃষকের দৌড়ঝাঁপ। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়: মীর শাহে আলম সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা: অন্যতম মুল অপরাধী গ্রেফতার

সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা: অন্যতম মুল অপরাধী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:

 

​গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালিত হয়। এসআরবি-১৩ গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের চৌকস সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে আনসার আলীর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​

আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহা. রেজাউল হক।

 

অনুসন্ধান ও মামলার এজাহারের বরাত দিয়ে তিনি গণমাধ্যমকে জানান, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের সাথে আইনুর নাহার আঁখি(৩৫) এর বিয়ে হয়। আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেল স্টেশনে কর্মরত থাকাকালে মোছা. শাহিনা বেগমের(২৬) নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই পরিবারে কলহ শুরু হয়। পরবর্তীতে সালিশের মাধ্যমে প্রথম স্ত্রী আইনুর নাহার আঁখি ও তার তিন সন্তানকে ভাড়া বাড়িতে পাঠানো হয়। এরপর আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে বদলি হলে তারা গ্রামের বাড়িতে চলে যান।

​

গ্রামের বাড়িতে অবস্থানকালে গত ১৭ নভেম্বর বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে আইনুর নাহার আঁখি ও তার শিশুপুত্র আহনাফ আদিল (৫)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সন্ধ্যায় নিহত নারীর বড় মেয়ে বাইরে থেকে বাড়িতে ফিরে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় নিহত নারীর বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২৭।

​

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় এসআরবি মাঠে নামে এবং জোড়া খুনের মামলার এজাহারনামীয় আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​

​

​

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD