1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন কারাতে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়: রাসিক প্রশাসক শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ নড়াইলের কালিয়ায় নিহত দুই নেতার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী; পরিবারের প্রতি সমবেদনা,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং ১৫৫ জন আটক। গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান

রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারিয়াপাড়া গ্রামে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের মোঃ মুনতাজ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে মোঃ উজ্জ্বল আলী (২৮) এবং হারিয়াপাড়া গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০)।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ গনি চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে দুর্গাপুর থানার কানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুর্গাপুর থানার হারিয়াপাড়া গ্রামে মোঃ সাইফুল ইসলামের বসতবাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও উজ্জ্বল আলীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকেই গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজশাহীর দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD