1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। নিষ্ক্রিয় করার পর বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে রাখে।

 

খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময়ে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য রাজশাহী থেকে এসআরবির বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে দলটি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর অভিযান চালিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করে।

 

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।

 

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বাংলানিউজকে বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমা সদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে নিশ্চিত করেন।

 

তিনি আরও জানান, বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বস্তুটি রেখে যায়। তবে ওই ব্যক্তি কে এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD