1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ

 

​কুড়িগ্রামের (প্রস্তাবিত উপজেলায়) কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। শুক্রবার (১৩ই)নভেম্বর জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ২০২৬ সালের ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল। কচাকাটা থানা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় স্বাগতিক কচাকাটা ফুটবল একাদশ ও বল্লভেরখাস গাবতলা ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। ২-১গোলের ব্যাবধানে গাবতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এসময় অতিথি মঞ্চে বসে খেলা উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ করেন টুর্নামেন্টে এর সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার অতিরিক্ত পরিচালক জনাব মোঃনুর ইসলাম,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এবং টুর্নামেন্টের উদ্বোধক জনাব মোঃআনিচুর রহমান তোলা ব্যাপারী, টুর্নামেন্টের সভাপতি অগ্রণী ব্যাংক হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল জনাব এস এম আতাউর রহমান, আমন্ত্রিত অতিথি কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা {ওসি)অর্পণ কুমার, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচের প্রার্থী জনাব আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃহাফিজুল মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃআব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি মোঃরফিকুল ইসলাম, হাফেজ মোঃনুরুল ইসলাম প্রমূখ।বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আর স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের ফুটবলের নৈপণ্যে এক আনন্দঘন বিকেলের সৃষ্টি হয়। মুখে মুখে আওয়াজ হয় কচাকাটাকে উপজেলা ঘোষণার। মাদকমুক্ত সমাজ গঠনের। কচাকাটার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রত্যেকেই সহযোগীতার কথা আশ্বাস দেন। খেলোয়াড়দের পক্ষে দাবী ওঠে থানা ক্রীড়াসংস্থার একটি ঘরের, ক্রীড়া সামগ্রী ও উপকরণের। খুব দ্রুত সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন উপস্থিত অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD