1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

‎মো. ফরিদ আহমেদ, জেলা প্রতিনিধি: 

‎

‎মেধা, আত্মবিশ্বাস আর উচ্চাকাঙ্ক্ষা—এই তিন শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু মো. গোলাম রব্বানী। তিনি বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে।

 

‎শুক্রবার (১৩ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

‎

‎জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছেন। শিক্ষার্থীদের সামনে সবার আগে বাংলাদেশ এবং সবার আগে পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে। মেধা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

‎

‎জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

‎

‎এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

‎

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

‎

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD