1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার নিজ দলের অনিয়মে বিব্রত হুইপ নিজান, প্রশ্ন তুললেন নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দখল-চাঁদাবাজিতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরব হুইপ নিজান, দিলেন কঠোর বার্তা বেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ( সিন্ডিকেট) এর ৫৯ তম সভা অদ্য ১৩ নভেম্বর সকাল ১০ টায় রাজধানীর বাংলাদেশ শিল্প ও শিক্ষা গবেষণা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। রিজেন্ট বোর্ড এর চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান এতে সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড.এ. বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোছা: রোখছানা বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো: মঞ্জুরুল কাদির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড.শরিফুল হক ভূইয়া,বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটেরমহাপরিচালক ড.শাকিলা ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ,এফসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক রেজাউর রহমান চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: মতিউর রহমান সচিব ও পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD