1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

টাঙ্গাইলের চরাঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

 

মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করেন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জেলার ভূঞাপুর উপজেলার যমুনা নদী বিধৌত গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন ভুমি অফিস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর পৌরসভা পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন। বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD