1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক)

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

বেলাল হোসেন পটিয়া চট্টগ্রামঃ

অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রামের একটি পোশাক কারখানা কোরিয়ান কেপিজেড ১৪ নং বিল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক মিন্টু দাশ এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি চাকরি দেয়ার নামে প্রতারণা ও চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রসঙ্গে জানতে মোবাইল ফোনে কল করে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন
অভিযুক্ত মিন্টু দাস মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি জিডি করেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ আইনি পদক্ষেপের স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন দৈনিক জন জাগরণ এবং দৈনিক অভয়নগর পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক।

এ আবেদনে করেন তিনি উল্লেখ করেন , ১০ নভেম্বর ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ভুক্তভোগী সাংবাদিক তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে অভিযুক্ত মিন্টু দাশের ব্যবহৃত একটি মোবাইল নম্বরে ফোন করা হয়।

ফোনে অভিযুক্তের বক্তব্য জানতে চাইলে তাঁকে তোলে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিক। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনকারী আরও জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে অভিযুক্ত মিন্টু দাশের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মসংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কাজ করছেন।

এ কারণে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তাঁর দাবি।
এ অবস্থায় নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত, ব্যবহৃত মোবাইল নম্বরের মালিকানা যাচাই এবং প্রয়োজনে কল রেকর্ড সংগ্রহের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আবেদনের শেষে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD