1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত। সি ইপিজেড কলসী দিঘির সড়কে বিপ্লব ভাইয়ের হুমকি কোন সিএনজি গাড়ি চলবে না

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

 

মোঃ সোহেল রানা (বরগুনা):

 

বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে তালা লাগানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে বেতাগী পৌরসভার একটি গাড়িসহ বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার খবর পাওয়া গেছে। পরপর এসব ঘটনায় বেতাগীজুড়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নেতৃত্বে রাতের আঁধারে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানো হয়। তালা লাগানো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী সরকারি কলেজ, ১ নং বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নং হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৪ নং মোকামিয়া ইউনিয়ন পরিষদ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

 

এদিকে বেতাগী পৌরসভার একটি গাড়ি এবং বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তালা লাগানো ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ।

 

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতাগীতে একটি মিছিল বের করা হয়। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদারের নেতৃত্বে মিছিলটি চান্দুখালী বাজারের বাইপাস মোড় থেকে শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তালা লাগানো এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, এতগুলো সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে এমন ঘটনা ঘটলেও আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি কেন?

 

স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালন, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সরকারি সম্পদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

 

ঘটনাগুলোর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। তবে শুধু প্রতিবাদ কর্মসূচি নয়, বেতাগীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি সম্পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেতাগী পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD