
বিনয় দেবনাথঃ
এসো তুমি মধ্য রাতে
একত্ব হও সূর্য প্রাতে;
তুমি কি সেই জ্যোৎস্না রানী ?
তোমার নারী রূপ কেমনে জানি ।
তাহলে কি ভাববো- তোমার চকিত স্বপন ?
তবে কি তোমার যাপিত স্মৃতিময় জীবন ?
নাকি তুমি সেই মুগ্ধতা ফুল অহংকারী;
তুমি যেন মেঘমালা ঝিরিঝিরি বৃষ্টি; বলো-হে নারী।।