1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, পরে কারাগারে ফিরলেন হত্যা মামলার আসামি।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

জেলা প্রতিনিধি গাইবান্ধা ও রংপুর জেলাঃ

বাবার মৃত্যুতে শেষবারের মতো মুখ দেখা ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেলেন কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম। আদালতের অনুমতি নিয়ে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পুলিশের কঠোর পাহারায় তাঁকে আবারও গাইবান্ধা জেলা কারাগারে নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম বোনারপাড়ায় আলোচিত শিবিরকর্মী সাইফুল্লাহ বারি ও জামায়াতকর্মী সালাউদ্দিন হত্যা মামলার চার নম্বর আসামি।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলামের বাবা শাহ আলম মারা যাওয়ার পর তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য আদালতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তিন থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরে নির্ধারিত সময়ের জন্য কারাগার থেকে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন তিনি।

এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন জানাজায় উপস্থিত ছিলেন। বাবার জানাজা শেষে আদালতের নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে পুলিশের পাহারায় পুনরায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সাঘাটার বোনারপাড়ায় শিবিরকর্মী সাইফুল্লাহ বারি ও জামায়াতকর্মী সালাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় রবিউল ইসলামকে চার নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে সাময়িকভাবে কারাগারের বাইরে আসা এবং জানাজা শেষে আবার কারাগারে ফিরে যাওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD