1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

সরকারি জায়গার ৩ কড়ই গাছ ‘নির্মূল’! ডালপালা কাটার অভিযোগে ক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

ডেস্ক রিপোর্ট :

 

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার জঙ্গল ইউনিয়নের শালমারা-অলংকারপুর গ্রামীণ সড়কের পাশে সরকারি জায়গায় লাগানো গাছের ডালপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দী দাখিল মাদ্রাসার শিক্ষক ও অলংকারপুর গ্রামের তমিজউদ্দীনের ছেলে মনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, প্রায় দুই দশক আগে সড়কের পাশে সরকারি জায়গায় লাগানো গাছগুলো দীর্ঘদিন ধরে পথচারী ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি ওই সড়কের পাশে থাকা তিনটি বড় মোটা কড়ই গাছের ডালপালা সম্পূর্ণভাবে কেটে নেওয়া হয়েছে শুধু কাছের কান্ড দাঁরিয়ে রয়েছেনএতে গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে থাকা তিনটি বড় কড়ই গাছের ডালপালা সম্পূর্ণ কাটা হয়েছে। গাছগুলোর কাটা অংশের চিহ্নও দৃশ্যমান রয়েছে। কাটাডাল-পালা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় থাকা এসব গাছ ব্যক্তিগতভাবে কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন থাকলেও তা মানা হয়নি। তাদের অভিযোগ, মনোয়ার হোসেন নিজের বাড়ির সামনের সড়কের পাশের গাছ হওয়ায় দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছামতো ডালপালা কেটে আসছেন।

এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রতিবছরই এভাবে আমার বাড়ির সামনের রাস্তার পাশের গাছের ডাল কর্তন করে থাকি।” সরকারি জায়গায় থাকা গাছের ডালপালা কাটার ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ রক্ষায় বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ভবিষ্যতে সড়কের পাশে সরকারি জায়গায় থাকা গাছ যাতে অনুমতি ছাড়া কেউ কাটতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD