1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাজেকে আগুনের লেলিহান শিখায় নিঃস্ব বৃদ্ধা, পথেই আটকে গেল ফায়ার সার্ভিস সাজেকে সার্জেন্ট কামাল চত্বরে পাহাড়ির বসতবাড়িতে আগুন, সেনা ও বিজিবির প্রচেষ্টায় নিয়ন্ত্রণ দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দুপচাঁচিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার: উদ্ধার হিরোইন ও ইয়াবা নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার ফুলবাড়ীতে আল-কোরআন অবমাননা: অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল জনপদ আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত তাড়াশে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহবায়ক কমিটি গঠন বগুড়ায় নতুন উপজেলা মোকামতলায় হচ্ছে থানা ও পৌরসভা

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১ ব্যবসায়ীসহ গ্রেফতার ৪: ট্যাপেন্টাডল উদ্ধার ও ৩ জনের সাজা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: রবিউল হকঃ

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও ৩ মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫ পিস ক্ষতিকর ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পত্নীতলা থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​অন্যদিকে, একই দিনে পরিচালিত পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাজা প্রদান করেন।

​পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD