মান্দা (নওগাঁ) প্রতিনিধি: রবিউল হকঃ
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও ৩ মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫ পিস ক্ষতিকর ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পত্নীতলা থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে পরিচালিত পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাজা প্রদান করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM