1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

শিক্ষা, বিদ্যুৎ সংকট ও নিরাপত্তার প্রশ্নে গাইবান্ধা বাণিজ্য মেলা নিয়ে বিতর্ক মেলা বন্ধে প্রশাসনকে এনসিপির আল্টিমেটাম!

  • প্রকাশিতঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রংপুর ও গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধি:

 

 

গাইবান্ধায় প্রস্তাবিত বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন এবং সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আসন্ন বার্ষিক পরীক্ষা, চলমান বিদ্যুৎ সংকট এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সামনে এনে মেলা বন্ধের দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি পৌর কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। কিন্তু দীর্ঘস্থায়ী লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের কারণে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলার আয়োজন শিক্ষার পরিবেশকে আরও বিঘ্নিত করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে একটি অসাধু চক্র অধিক মুনাফার উদ্দেশ্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যানারে তথাকথিত বাণিজ্য মেলার আয়োজন করছে। তারা দাবি করেন, মেলা আয়োজনের ফলে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং শহরে অতিরিক্ত জনসমাগমের কারণে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে।

 

বক্তারা আরও বলেন, বিদ্যমান বিদ্যুৎ সংকটের মধ্যে আলোকসজ্জা ও অন্যান্য ব্যবস্থাপনায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে মেলার সব প্রস্তুতি বন্ধ করার দাবি জানিয়ে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি উপেক্ষা করে মেলার আয়োজন অব্যাহত রাখা হলে জাতীয় নাগরিক পার্টি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

 

এনসিপি পৌর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, নেতা শফিউল আযম, আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল বলেন, “সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD