1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী কাপড় বাজারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন বিএনপির ৪৮ বছর: সামনে নতুন পরীক্ষা সংগঠন, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা জোরদার করাই বড় চ্যালেঞ্জ তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! সীমান্ত পেরোনোর আগেই পঞ্চগড়ে বিজিবির হাতে ৪ রোহিঙ্গা! ‎রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ! পাংশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন 

কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মিজানুর রহমানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ র‍্যালিতে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অংশ নেন কালুখালী উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

পরে কালিকাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রায় বিপুলসংখ্যক মোটরসাইকেল ছিল। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. রোজেল পারভেজ রানা।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে রোজেল পারভেজ রানা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে তারা পাশে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপির আদর্শ ও নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কালিকাপুর ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD