
পাংশা উপজেলা প্রতিনিধি:শাজাহান খান
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠা, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ হারুন, অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির নেতা মো. লিয়াকত আলী বাবু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান এবং পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শেষ হয়।