1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সাঈদ ইবনে হানিফ, যশোর প্রতিনিধি:

 

 

অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়—এই লক্ষ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে স্থানীয় সামাজিক সংগঠন বসুন্দিয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

 

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বসুন্দিয়া মোড়ের বেলতলা কনফিডেন্স একাডেমি কোচিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১২ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা সৈয়দ আলী আশরাফ মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াদুদ।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি ছয় মাস পরপর নিয়মিতভাবে বৃত্তির অর্থ প্রদান করা হবে। শ্রেণিভেদে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ নির্ধারণ করা হয়েছে। দশম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ১ হাজার ৬০০ টাকা, সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

আয়োজকদের মতে, প্রত্যন্ত এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে নানা সমস্যার মুখোমুখি হয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে সহযোগিতা করাই এ বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। নিয়মিত এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য মো. মাকিবুর রহমান, মো. ফারুক হোসেন, হাফেজ আব্দুল বারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বসুন্দিয়ার আরও দরিদ্র-মেধাবী শিক্ষার্থী এর সুফল পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD