1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক! সাবেক আইজিপি এনামুল হকের জানাজা অনুষ্ঠিত! কাশিয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার! পঞ্চগড়সহ দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র! ‎আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সাংবাদিক পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ! অসহায় দরিদ্র কৃষক দুলালের আর্তনাদ!  নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার লালমাইয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন। নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত!

পঞ্চগড়ের পাঁচবারের সাবেক মেয়র তৌহিদুল ইসলাম আর নেই!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

পঞ্চগড় পৌরসভার পাঁচবারের সাবেক মেয়র, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম আর নেই। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম দীর্ঘদিন পঞ্চগড়ের স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

স্থানীয়দের ভাষ্য, দল-মত নির্বিশেষে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

 

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পঞ্চগড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং হাসপাতালে মরহুমকে দেখতে ছুটে যান বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

 

তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড়বাসী একজন দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও সমাজসেবককে হারালেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

 

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD