1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফরিদপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, পরিবারের নির্যাতনের অভিযোগ রাজবাড়ীতে নারীকে লাঞ্ছনার ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের ব্যাখ্যা ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক রাজবাড়ীতে গাঁজাসহ ৩ যুবক আটক রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, রাসেল আলীর নেতৃত্বে গাঁজাসহ আটক ৩ থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা!

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাজ্জাত সরদার শিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল শিপনের নিজ বসতঘর ঘেরাও করে। এ সময় বসতঘরের মধ্যে অবস্থানরত শিপনকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. সাজ্জাত সরদার শিপন রামচন্দ্রপুর গ্রামের মো. সেকান্দার আলী সরদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শিপনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD